
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটে এবার নতুন আকর্ষণ ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি অ্যাগ্রো ফার্মে আনা হয়েছে বিশাল আকৃতির উট। এর নাম দেওয়া হয়েছে সুলতান, যার দাম হাঁকা হচ্ছে ৩২ লাখ টাকা।
খামার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় দুই মাস আগে ভারতের রাজস্থান থেকে উটটি আনা হয়। ব্যতিক্রমী পশুটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। গরু ও ছাগলের পাশাপাশি পশুর হাটে উটের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিদিন দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা সুলতানকে দেখতে খামারে ভিড় করছেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে উটটি ঘিরে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। অনেকে ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত সময় পার করছেন।
সুলতানের দেখভালকারীরা জানান, দুই মাস আগে আনা হয়েছে সুলতানকে। আনুমানিক ছয় বছর বয়সী সুলতান খুবই শান্তশিষ্ট।
তাঁরা আরও বলেন, উট পালন তুলনামূলক সহজ। খাদ্যাভ্যাস ও পরিচর্যার দিক থেকে এটি অনেকটা গরুর মতো। এ ছাড়া রোগবালাইও তুলনামূলক কম হয়।
খামারি জুয়েল আহমেদ বলেন, ‘পশুর হাটে ভিন্নতা আনতেই উটটি আনা হয়েছে। মানুষের আগ্রহ ও সাড়া দেখে আমরা উৎসাহিত। ভবিষ্যতে দেশে বাণিজ্যিকভাবে উট পালন ও সম্প্রসারণের চিন্তাভাবনাও রয়েছে আমাদের।’
স্থানীয় বাসিন্দাদের মতে, কুমিল্লার পশুর হাটে আগে এমন ব্যতিক্রমী আয়োজন খুব কমই দেখা গেছে। ফলে সুলতান এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৩ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে
লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী হৃদয়কে (৩২) জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকার এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে