রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন,রোববার (১৯ জানুয়ারি) দিবাগত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে কল্যাণপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। জুতোর শো-রুম হওয়ায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতিও বলা যাচ্ছে না।
জুতা পোড়ার তীব্র ঝাঁঝালো গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে।

প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন। এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন বন্ধুত্বের এ হেন চরম `অবমাননায়’! “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন।
৫ মিনিট আগে
দেশের অভিন্ন নদীগুলোকে প্রবহমান করতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ফারাক্কা চুক্তিসহ নদীর সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার।
১৮ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এক মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও প্রকাশ্যে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন
২৩ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বাতিল, প্রভাষকদের উচ্চ পদে পদোন্নতি, মাদ্রাসা ও স্কুল-কলেজের মধ্যে বদলির সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ এবং শিক্ষা...
৪৪ মিনিট আগে