
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। এ ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মধ্যপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলী আকবর (১৩) এবং ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌস মিয়ার ছেলে। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
জানা গেছে, আকবর ও জুনায়েদ মধ্যপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত হয় এবং জুনায়েদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করে। খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত শিক্ষার্থীদের দাদা জমশেদ বলেন, ‘আমার দুই নাতিকে তো আর ফেরত পাব না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাই।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিক্ষার্থী বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে উজানভাটি নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে, অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে আমরা তাদের সঙ্গে কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
১৩ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে