Ajker Patrika

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জাফর (৫০)। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জাফর (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। আজ শনিবার বিকেলে কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার একটি দল কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফরকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, জাফর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে।

যাত্রাবাড়ী থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাফরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত