
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া তদন্ত করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। এ ছাড়া রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

টানা ২০ দিন ধরে বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ হয়ে রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পল্লী বিদ্যুতের গায়েবানা জানাজা আদায় করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে একই স্থানে মানববন্ধন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে মাদারীপুরের রাজৈর থেকে আটক করেছে পুলিশ। ২৮ জুলাই হাতিয়াড়ায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে।
৭ মিনিট আগে
রাজধানীর গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম কারাগারে পাঠানোর এই আদেশ দেন...
১৫ মিনিট আগে