
ঢাকা কলেজে ‘শিক্ষকদের ওপর হামলার’ প্রতিবাদে সরকারি কলেজগুলোতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক পদে নিয়োজিত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার একাধিক সরকারি কলেজ ও শিক্ষার একাধিক দপ্তরে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে মোহাম্মদপুর সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক হাফসা বেগম বলেন, ‘ঢাকা কলেজে গতকালের ন্যক্কারজনক ঘটনায় আমরা মর্মাহত। তাই দিনব্যাপী কর্মবিরতি পালন করছি।’
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতিতে ইডেন মহিলা কলেজেও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ক্লাস বন্ধ ছিল ঢাকা কলেজেও।
মিরপুর বাঙলা কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, শেরপুর সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শিক্ষকদের এই কর্মসূচির জেরে আজকের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এর আগে সোমবার কর্মবিরতির ঘোষণা আসে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার অভিযোগে দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দেয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি।
গতকাল ঢাকা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির আশঙ্কায় কলেজটির উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অভিযাত্রা কর্মসূচির আয়োজন করেছিল। আবার স্নাতক-স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরেকাংশ শিক্ষা ভবনের সামনের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। এ নিয়ে শিক্ষকেরা সতর্ক অবস্থায় ছিলেন। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দোষারোপ করছেন। আর শিক্ষার্থীরা দাবি করছেন, শিক্ষকেরা তাঁদের দুই সহপাঠীকে পিটিয়ে আহত করেছেন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৬ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে