সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় যে কয়জন নিখোঁজ ছিলেন সেই তালিকায় ছিল আব্দুল মালেকের (১৩) নামও। ঘটনার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত জানা গেল সে নিখোঁজ ছিল না।
বিক্রমপুর টঙ্গিবাড়ী থেকে সাভারের হেমায়েতপুরে যাওয়ার সময় পথ ভুলে প্রথমে মোহাম্মদপুর যায় আব্দুল মালেক। সেখান থেকে চলে যায় উত্তরা আব্দুল্লাহপুর। সেখান থেকে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সে আবার বিক্রমপুরের টঙ্গিবাড়িতে মায়ের কাছে ফিরে যায়। মালেককে ফিরে পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন তার বাবা রতন মিয়া।
রতন মিয়া শুক্রবার রাতে বলেন, ‘বিক্রমপুরের টঙ্গিবাড়িতে মালেকের মা কাজ করে। আমি কাজ করি উত্তরার আব্দুলাহপুর। ঘটনার দিন মালেক মায়ের কাছ থেকে সাভারের হেমায়েতপুর যাচ্ছিল। সেখানে মালেক একটি ইট ভাটায় কাজ করে। বিস্ফোরণের দিন ওই সড়কে যান চলাচল বন্ধ করে দিলে মালেককে বহনকারী বাসটি অন্য সড়কে দিয়ে যায়। তখন রাস্তা ভুল করে মালেক প্রথমে মোহাম্মদপুর যায়। সেখান থেকে আবার আব্দুল্লাহপুর যায়। আমি আবদুল্লাহপুর থাকলেও মালেক এখানে কোনো দিন আসেনি। তাই চেনে না। এরপর দুই দিন মালেক আব্দুল্লাহপুরে একটি হোটেলে কাজ করে। সেখান থেকে হোটেল মালিকের সহায়তায় সে বিক্রমপুরের টঙ্গিবাড়িতে তার মায়ের কাছে পৌঁছায়। তার মা আমাকে ফোন করে জানিয়েছে। আমি ছেলের সাথে কথা বলেছি। ছেলেকে ফিরে পেয়ে এখন শান্তি লাগতেছে। সব সাংবাদিক ও মিডিয়ার ভাইদের ধন্যবাদ।’
মালেকের পরিবারের স্থায়ী নিবাস নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুরে। জীবিকার তাগিদে পুরো পরিবার ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৭২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে নিহত ২৩ জনও রয়েছেন। বার্ন ইনস্টিটিউট আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনেরা বাদে বাকিরা বাড়ি ফিরে গেছেন অথবা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২৯ মিনিট আগে