
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দগ্ধ হয়েছে অন্তত ১১ জন। আজ ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট হেলিকপ্টারে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয়। বেলুন ওড়াতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার বেলুন ওড়ানো হয়। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। পরে দেখা যায়, ৭-১১ জন দগ্ধ হয়েছে। তাদের গায়ের কিছু কিছু অংশ দগ্ধ হয়েছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তাঁরা আরও জানান, বেলুন ওড়ানোর সময় স্পিকারের তারে আগুন লাগে। পরে ড্রোনের পাখার বাতাসে আগুন নিভিয়ে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে এই আগুন নিভে যায়। সেই আগুনে কেউ দগ্ধ হয়নি।
তবে সে সময় ফায়ার সার্ভিসের কোনো কর্মীকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছিল। কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে তখন আমাদের কোনো ইউনিট ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, তারে একটু আগুন জ্বলছে। তবে আহতদের কাউকে তখন সেখানে দেখা যায়নি।’

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোবারক হোসেন এমরান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন...
২ মিনিট আগে
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
২৯ মিনিট আগে
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে...
১ ঘণ্টা আগে