Ajker Patrika

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০: ৪৪
ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

তবে কারা ও কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত