রাজধানীর বকশীবাজারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে আবু তাহের (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু তাহেরের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কলতা গ্রামে। বর্তমানে বংশাল আলুবাজার এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। আবু তাহেরের সহকর্মী আব্দুল ওহাব জানান, তাঁরা দুই থেকে আড়াই বছর ধরে বকশি বাজার নবকুমার ইনস্টিটিউটের পেছনে একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। আজ ১১ তলা ভবনের ৯ তলাতে কাজ করার সময় লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন আবু তাহের। দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বকশি বাজার এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায় ওই ব্যক্তি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১১ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৬ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩৫ মিনিট আগে