Ajker Patrika

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সেই খতিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ২৭
শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সেই খতিব গ্রেপ্তার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান তিনি। ওই সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।

এ ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত