
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালককে সহযোগী করে যাত্রীর কাছ থেকে নগদ, মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাতে রাজশাহীর যাত্রী ঢাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে শেরেবাংলা নগরে আনার সময় সিএনজিচালক গাড়ি স্টার্ট বন্ধ করে সময় নষ্ট করেন। তখন পূর্ব থেকে ওঁতপেতে থাকা তিন ছিনতাইকারী যাত্রীর গলায় ছুরি ধরেন এবং নগদ টাকা, দুটি মোবাইল ও বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করেন। অতিরিক্ত টাকার জন্য যাত্রীর ওপর চাপ প্রয়োগ করে তাকে পরিবারের কাছ থেকে আরও টাকা এনে দিতে বাধ্য করা হয়। পরে ছিনতাইকারীরা যাত্রীকে আগারগাঁওয়ে ফাঁকা জায়গায় নামিয়ে পালিয়ে যায়।
ডিবি-তেজগাঁও তদন্তে জানিয়েছে, এই ছিনতাইয়ে একটি দীর্ঘদিন ধরে অপরাধী চক্র জড়িত। শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা রুজু আছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে ব্যবহৃত সিএনজি ও চালক শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাকি তিন সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। পরে আশুলিয়ায় অভিযান করে মো. হাফিজুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিনটি ছুরি, দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে