
রাজধানীর বংশালে আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশত লোক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁরা সবাই বংশাল আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার নাজেরানা, কিতাবখানা, হেফজ ও নূরানি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীও রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। গতকাল শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সেই বিরিয়ানি খায়। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তাঁরা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন।
সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।
অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল, সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তাঁর ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তাঁরা ঘুমিয়ে পড়েন তখনো কোনো সমস্যা হয়নি। তবে সকালে ঘুম থেকে উঠেই তাঁরা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং হয়েছে তাঁদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।

দীপু মনির বড় ভাই ও কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৮ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী সুমন মিয়ার বিরুদ্ধে। এরপর তিন দিন ধরে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছেন প্রেমিকা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে...
৩০ মিনিট আগে
সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাইকিং করেন। পরে রাত ৮টার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য মৌখিকভাবে অনুরোধ জানান।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
৩৮ মিনিট আগে