
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একার পক্ষে সড়ক থেকে এখনই অটোরিকশা সরিয়ে দেওয়া শুধু সম্ভব নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানী লেক রোডে এইআই ক্যামেরা দিয়ে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধনীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে এআই ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষও পরিদর্শন করেন।
অটোরিকশা নিয়ন্ত্রণে পুলিশের সিদ্ধান্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করা হলে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘অটোরিকশার বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে অভিযান সে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি।’ তিনি আরও বলেন, ‘এই অটোরিকশার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একার পক্ষে এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরিভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মন্ত্রণালয় পুলিশ এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।’

জয়পুরহাটে পঞ্চম শ্রেণির এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণের মামলায় সেনাসদস্য সিরাতুল ইসলাম মোস্তাকিম রনিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দেওয়া রায়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৬ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে কাজের সময় অন্তত ২৫ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি ও অজ্ঞান হওয়ার উপসর্গ নিয়ে তাদের ল্যাব জোন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তদন্ত করছে স্বাস্থ্য বিভাগ।
৩৯ মিনিট আগে
আদালত যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব। আদালত যদি নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন করার নির্দেশ দেন তাহলে নতুন করে নির্বাচন হবে। আর যদি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার নির্দেশ দেন তাহলে বিজয়ী ঘোষণা করা হবে...
৪৩ মিনিট আগে
পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
১ ঘণ্টা আগে