
জয়পুরহাটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামের এক সেনাসদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার বিবরণীতে বলা হয়, ভুক্তভোগী শিশুটির বাবা মালয়েশিয়াপ্রবাসী হওয়ায় সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল।
খেলাধুলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলে সেনাসদস্য রনি শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে তার চাচার নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।
পরের দিন শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। পরে ২০২২ সালের ৫ আগস্ট ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে সমাজ ও অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা স্পষ্ট হলো। অপরাধী যে পেশা বা বাহিনীর হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানান তিনি।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী উজ্জ্বল হোসেন।

একটি গাভী ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, মাংস উৎপাদনে সয়ংসম্পূর্ণ দেশ। এর সিংহভাগ কৃতিত্বের দাবীদার আমরা। যারা সরকারী পর্যায়ে বিনা বেতনে ইউনিয়ন পর্যায়ে এই সেবাটি দিয়ে যাচ্ছি। দীর্ঘ আন্দোলনের মুখে ২০১৬ সালে ৫০০ টাকা এবং ২০১৯ সালে দুই হাজার টাকা ভাতা আমাদের দেওয়া হতো।
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে নতুন করে ৩০ জন আহত হয়েছেন। তিন দিনে আহতের সংখ্যা অর্ধশতাধিক। টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন খাদিম মিয়া। ঘটনাস্থলে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
২১ মিনিট আগে
বগুড়ার কানছগাড়ি এলাকায় মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করায় একটি কুকুরকে ছুরিকাঘাতের অভিযোগে স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কুকুরটির অস্ত্রোপচার হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ব্রাজিলের খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপকেন্দ্রে কর্মরত এক লাইনম্যান আহত হয়েছেন। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন লুটের অভিযোগও করা হয়েছে।
১ ঘণ্টা আগে