
পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
জানা গেছে, পিরোজপুর জেলা হাসপাতালে আটজন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারজন ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হন।
জেলা হাসপাতালে ডেঙ্গু আলাদা কর্নার খুললেও রোগীর চাপ বাড়ছে। রোগী ও স্বজনেরা জানান, ডেঙ্গু কর্নারে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান জানান, পিরোজপুর জেলা হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত মোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৮ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা একটি গাড়ির পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
৩৯ মিনিট আগে
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুমানীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল। তিনি মুঠোফোনে বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গতকাল শনিবার সকালে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে