সাহসিকতা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ র্যাবের ৮৫ জন সদস্যকে র্যাব মহাপরিচালক পদক সম্মাননা দেওয়া হয়েছে। এলিট ফোর্স র্যাবের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র্যাব সদর দপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাহসিকতায় ৩৫ জন ও সেবায় ৫০ জন র্যাব সদস্যরা সম্মাননা পান। কুর্মিটোলার র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযান কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁদের পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
এর আগে তিনি শহীদ র্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে র্যাবের ডগ স্কোয়াডের ‘চিতা’ নামের একটি কুকুর। বীরত্বপূর্ণ এ কাজের জন্য এই প্রথম র্যাব মহাপরিচালক পদক পেয়েছে স্কোয়াডের সেই চিতা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
৩০ মিনিট আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
৪১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে