
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের কার্যকরী সদস্য প্রার্থী হামিদুল্লাহ সালমান বলেন, ‘আমি মনে করি, এটি নিছক কোনো হামলা নয়, বরং পতিত স্বৈরাচারের সন্ত্রাস বাহিনী এই হামলা করেছে পরিকল্পিতভাবে। যখনই বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যায়, তখনই স্বৈরাচারী হাসিনার গুন্ডাবাহিনী বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধা দেয় সন্ত্রাসী কায়দায়। উক্ত হামলায় আমাদের যেসব শিক্ষার্থী ভাইবোনেরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার দায়-দায়িত্ব ইন্টেরিমকেই নিতে হবে। সেই সঙ্গে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দাবি না মানা হলে সারা দেশের ছাত্রসমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে ছাত্রদল-সমর্থিত ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, ‘আমাদের দেশ যখন গণতন্ত্রের দিকে, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে, সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইবোনেরা হামলার শিকার হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য শিক্ষার্থী ও প্রশাসন কাজ করে যাচ্ছে, সে সময় পতিত ফ্যাসিস্ট তাদের গোপন অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। আমরা দেশের প্রশাসনের কাছে বলতে চাই যে আমাদের শিক্ষার্থী ভাইবোনদের যারা আহত করেছে, তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে।’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল সাতটার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
৬ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে