Ajker Patrika

রূপনগরে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাস ও আগুনে: ঢামেক পরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­
রূপনগরে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাস ও আগুনে: ঢামেক পরিচালক
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে যাওয়ার কারণেও তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢামেক পরিচালক বলেন, গতকাল রাতে ১৬টি মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমাদের হাসপাতালের সহকারী পরিচালকসহ কয়েকজন ওয়ার্ড মাস্টার মিলে মরদেহ রিসিভ করেন। জানতে পেরেছি, শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে।

পরিচালক বলেন, রাত থেকে এ পর্যন্ত অনেক স্বজন হাসপাতালে ভিড় করছেন। ১০টি লাশের দাবিদার পাওয়া গেছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর দাবিদারদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ও থানা-পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

ছাত্রী সংস্থার নেত্রীকে ডিসির পদ থেকে না সরালে বিএনপির ক্ষতি হবে: হাবিবুল

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত