ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে ছেলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মহিন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত মহিনের ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ। আজ সোমবার ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন মিয়া ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, ভোরে মহিন মিয়া ছেলের কক্ষে একটি মোবাইল ফোনের চার্জার খুঁজতে যান। চার্জারটি না পেয়ে তিনি স্ত্রী ও ছেলেকে বকাঝকা করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহিন মিয়া ছেলেকে মারতে উদ্যত হলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির সময় ছেলে জিসান বাবাকে প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি মহিন মিয়ার অণ্ডকোষ চেপে ধরেন।
এ সময় মহিন মিয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির সময় অণ্ডকোষে গুরুতর আঘাতের কারণে মহিন মিয়ার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এসআই আরও বলেন, এ ঘটনায় নিহত মহিনের ছেলে জিসানকে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগে
ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুরে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হয়ে তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই মডেলের স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় চিন্ত
১৮ মিনিট আগে
নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ও তদন্ত প্রতিবেদনকে অন্যায়, বেআইনি ও বাতিল দাবি করে উল্টো সিভিল জজ আদালতে মামলা করেছেন বাগেরহাটের চিতলমারীতে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম। মামলায় ইউএনও, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পাঁচ সহকারী...
২১ মিনিট আগে