বাংলাদেশে অধ্যয়নরত এক ভারতীয় নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে ফোনটি বাগেরহাট থেকে উদ্ধার করা হয়।
আজ সোমবার সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব।
সিআইডি জানায়, ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুরে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হয়ে তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই মডেলের স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় চিন্তায় পড়ে যান ওই শিক্ষার্থী। পরে সহপাঠী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী। একই সঙ্গে শিক্ষার্থীটির শিক্ষক শারমিন বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারকে অবহিত করেন।
সিআইডি আরও জানায়, অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে সেটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তরে ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক, স্নাতকোত্তর এবং সন্ধ্যাকালীন পরীক্ষায় অসদুপায় ঠেকানো যাচ্ছে না। নকলের দায়ে গত এক বছরে ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবু বন্ধ হচ্ছে না নকল।
৩ ঘণ্টা আগে
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে নদীভাঙন যেন নিত্যদিনের দুর্ভোগ। মেঘনাসহ বিভিন্ন নদীর ভাঙনে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়লেও ভাঙনরোধে প্রস্তাবিত ১৫টি জরুরি প্রকল্পের ১৪টিই পড়েছে মেহেন্দীগঞ্জে, হিজলায় মাত্র ১টি।
৪ ঘণ্টা আগে
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।
৪ ঘণ্টা আগে
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ স্লোগানে গতকাল শুক্রবার রাজধানীতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশনে ৪৫ জেলা থেকে মিলিত হলেন পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নূরুল কবীর।
৫ ঘণ্টা আগে