
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার বাসিন্দা মো. মুন খান (৩০)। অভিযানকালে তাঁর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত জেলা গড়তে জেলা পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।’
পুলিশ সুপার আরও বলেন, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
রাজধানীর শাহজানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
২৬ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরের বায়েজিদ
৩৪ মিনিট আগে