
রাজধানীতে ওমর ফারুক (৩৮) নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাঁকে টিকাটুলি থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মিলন নামের এক অটোরিকশাচালক। সকাল ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে অটোরিকশা রেখে চালক পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক মিলন চিকিৎসকদের জানান, ওয়ারী টিকাটুলি মোড়ে সকালে সড়ক দুর্ঘটনার শিকার হন এক ব্যক্তি। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে তাঁর অটোরিকশায় তুলে দেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর আহত ব্যক্তি ও অটোরিকশা রেখে পালিয়ে যান মিলন।
হাসপাতালে ওমর ফারুকের বড় বোন শিরিন আক্তার বলেন, তাঁর ভাই যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানে স্ত্রী, তিন মেয়ে ও মাকে নিয়ে থাকেন। বাংলাদেশে তাঁদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার আজগরগাঁও কান্দি গ্রামে।
শিরিন আক্তার আরও বলেন, গত ২৮ জানুয়ারি ওমর ফারুক বাংলাদেশে আসেন, ২০ ফেব্রুয়ারি সকালে তাঁর ফিরতি ফ্লাইট ছিল। বাংলাদেশে এসে টিকাটুলির হোটেল সুপার লিমিটেডে উঠেছিলেন। সেখান থেকেই পশ্চিম দোলাইর পাড়ে বড় বোনের বাসায় আসা-যাওয়া করতেন। আজ সকালে ফোনে তাঁর ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পারেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃত এক ব্যক্তিকে হাসপাতালে রেখে অটোরিকশার চালক পালিয়ে গেছেন। ঘটনাটি ওয়ারী থানা-পুলিশ তদন্ত করছে।

হাবিবার প্রধান নির্বাচনী এজেন্ট মো. আকবর হোসেন গতকাল বৃহস্পতিবার রাতেই রাজশাহীর কাটাখালী থানায় অভিযোগ দিয়ে এসেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।
৮ মিনিট আগে
রাজশাহী বিভাগে বড় জয় পেয়েছে বিএনপির। এই বিভাগের আট জেলার ৩৯টি আসনের ২৮টিতে জিতেছে দলটি। আর জামায়াত জিতেছে ১১টি আসন। জেলাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়ার সাতটি আসনের সবগুলোয় জিতেছে বিএনপি। আর জামায়াত জিতেছে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সবগুলো।
১২ মিনিট আগে
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
২৫ মিনিট আগে
বরিশাল বিভাগে বড় জয় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির। এই বিভাগের ২১টি আসন মধ্যে ১৬টিতে জিতেছে দলটি। এ ছাড়া, জামায়াত পেয়েছে দুটি। গণ–অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ জিতেছে একটি করে আসন। ফল বিশ্লেষণে দেখা যায়, বিভাগের ৬টি জেলার মধ্যে ৩ টিতে একচেটিয়া...
২৮ মিনিট আগে