রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটি থানা-পুলিশ তদন্ত করছে। ভবন ও দোকানমালিককে এর আগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তাঁদের এই মামলায় আসামি করা হয়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে যাঁর যাঁর অবহেলা পাওয়া যাবে, তাঁকেই আসামি করা হবে। তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। লোহার খুঁটি বা পাইপ দিয়ে ভবনটি স্থিতিশীল করতে তাঁরা কাজ করছেন। বিস্ফোরণের উৎসস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব, ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে। তখন যদি মনে হয়, ভবনটি রাখা যাবে না, তাহলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়ক। অন্য পাশের সড়ক দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সড়ক খুলে দেওয়ার বিষয়ে রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক ও সংস্থাটির উন্নয়ন শাখার সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এখন ভবনটি স্টেবল করার জন্য কাজ শুরু করেছি। শুক্র-শনিবার সড়কে এত ভিড় থাকে না। সুতরাং আশা করছি, এই কাজ শেষে আগামী রোববারের মধ্যে সড়ক চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।’

আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
৩০ মিনিট আগে