
নৌপথের দুর্ভোগ কমাতে হাতিয়া দ্বীপে স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বৃহত্তম দ্বীপ হাতিয়া আজও অনিরাপদ ও অনিশ্চিত নৌযোগাযোগের ওপর নির্ভরশীল। স্থায়ী ফেরি সার্ভিসের অভাবে দ্বীপবাসীকে প্রতিদিনই পাড়ি দিতে হয় সীমাহীন দুর্ভোগের সাগর। অতিরিক্ত ভাড়া, দীর্ঘ সময় অপেক্ষা, ভিড়ে ঠাসা নৌযান, মাঝনদীতে নৌকায় যান্ত্রিক ত্রুটি এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণ যেন নিত্যদিনের বাস্তবতা।
বক্তারা অভিযোগ করেন, যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ, হয়রানি ও জিম্মি করে ভাড়া আদায় এখন নিয়মে পরিণত হয়েছে। জরুরি রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। উন্নত যোগাযোগব্যবস্থা ছাড়া দ্বীপবাসীর অর্থনৈতিক, সামাজিক ও মানবিক অগ্রগতি অসম্ভব বলে দাবি করেন বক্তারা।
বক্তারা সরকারের প্রতি অবিলম্বে দ্বীপ হাতিয়াতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান। এ ব্যাপারে দেরি করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফেরি চাই, বঞ্চনা নয়’, ‘হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ চাই’ এবং ‘নৌযান হয়রানি বন্ধ করো’।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৬ মিনিট আগে
ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৮ মিনিট আগে
রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র্যাব। তারা গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
৩১ মিনিট আগে
নাটোরে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আজ মঙ্গলবার ওই তিনজনকে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। শুনানির শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৮ মিনিট আগে