
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে সরকারি চাকরিবিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার তাঁর প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
সানজিদার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে দুটি আলোচিত হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। ওই মামলায় আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যরা আসামি ছিলেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় সানজিদা আফরিন আলোচনায় আসেন।

বগুড়ার ধুনটে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিচারের দাবিতে এক শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ১১ মে যৌন নিপীড়নের শিকার ছাত্র (১৪) বাদী হয়ে ধুনট....
৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদ লাগোয়া কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী...
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যানটিনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোম্পানিটি। অগ্নিদগ্ধ ১২ জনকে ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছে জেরা।
১৫ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে মো. নুরুল ইসলাম নুরু সরদার (৬৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় কৃষক।
২০ মিনিট আগে