
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে মধ্যরাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ফেসবুকে এ দুই ছাত্রলীগ নেতার ছবি দিয়ে প্রতিবাদ করছেন সাধারণ কর্মীরা। তবে ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা।
তবে পুলিশ কর্মকর্তার মারধরের বিষয়টি নজরে এসেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। জানতে চাইলে সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঘটনাটি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ অপরাধ করলে সে শাস্তি পাবে।’ অভিযোগের বিষয়ে জানতে চেয়ে এডিসি হারুন অর রশিদকে ফোন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গতকাল রাতে ৩৩তম বিসিএসের এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে গল্প করছিলেন এডিসি হারুন। বিষয়টি ওই নারী কর্মকর্তার স্বামী (একই ব্যাচের বিসিএস কর্মকর্তা) জানতে পেরে নাঈম ও মুনীমকে সেখানে পাঠান। পরে তারা সেখানে গেলে এডিসি হারুনের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
পুলিশের একটি সূত্র বলছে, ছাত্রলীগের দুই নেতা এডিসি হারুনের ওপর বেশি মারমুখী ছিলেন। পরে পুলিশ কর্তা হারুন থানায় এসে ফোর্স নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে গিয়ে মারধর করেন।
সেখানে আসলে কী হয়েছিল জানতে চেয়ে শরীফ আহম্মেদ মুনীমকে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। আর অসুস্থ থাকায় কথা বলতে পারবেন না বলে জানান আনোয়ার হোসেন নাঈম। জানা যায়, নারী কর্মকর্তার স্বামীও ছাত্রলীগের সাবেক নেতা। তাঁর বাড়ি ও আহত দুই ছাত্রলীগ নেতার বাড়ি গাজীপুরে।

বান্দরবান শহরের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হৃদয়ের (২২) লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৬ টায় সাঙ্গু নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করে।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মো. হানিফ মিয়া (৩৪) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নে...
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের একটি মডেল মাদ্রাসায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে সাকির আলী (২৩) নামের এক শিক্ষককে। সাকির আলী জেলার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
২১ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরের প্রধান নদ-নদীগুলোতে পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। পাশাপাশি গতকাল বুধবার বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়া নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে....
৩৮ মিনিট আগে