
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (৪০), একই উপজেলার ইসলাম নগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) ও জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)। তিনজনেই পেশায় রড মিস্ত্রি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনটির আন্ডারগ্রাউন্ডে পানির ট্যাংকের ভেতরে বাঁশ-খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে ফরিদুল ইসলাম, রাব্বি ও লিটনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ওই ট্যাংক থেকে গুরুতর অসুস্থ অবস্থায় শাহিনুর নামে আরও এক শ্রমিককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত রাব্বির খালাতো ভাই মো. ওয়ালিব জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন চার শ্রমিক। ভবনটির একতলার কাজ শেষ। আজ এর নিচের পানির ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ-কাঠ খোলা ও পরিষ্কার করার কাজ ছিল। এ জন্য একটি বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে পানির ট্যাংকের ভেতরে নিয়ে লাগান তাঁরা। এরপর একটি মই দিয়ে প্রথমে ফরিদুল ট্যাংকের ভেতরে নামেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মই থেকে পানিতে পড়ে যান। শব্দ শুনে রাব্বি একই মই বেয়ে ট্যাংকে নামেন এবং তিনিও পানিতে পড়ে যান। এরপর শাহিনুর নামে একজন তাঁদেরকে তুলতে গেলে তিনিও পানিতে পড়ে যান। এই ঘটনা দেখে লিটন মই বেয়ে নেমে তাঁদের ওঠানোর চেষ্টা করলে তিনিও পানিতে পড়েন।
পরে অন্য শ্রমিকেরা বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে চারজনকেই পানি থেকে তোলেন। তবে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ফরিদুল, রাব্বি ও লিটনের।
এ ঘটনায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নির্মাণাধীন ভবনটির আন্ডারগ্রাউন্ডে পানির ট্যাংকের ভেতরে বাঁশ-খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আহত শাহিনুরকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয়...
১০ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ২৭ প্যাকেট ফেরত দিয়েছেন অভিযুক্ত তিন যুবক। বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
১৬ মিনিট আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
২৫ মিনিট আগে