
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে তাঁদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের।
এ ছাড়া ওই ট্যাংক থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার দুপুরে বসুন্ধরার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর ভবনটির পানির ট্যাংক থেকে তিনজনের লাশ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শ্রমিকেরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য পানির ট্যাংকে নামেন। এরপর আর বের হননি। ভবনটির একতলার কাজ শেষ। দোতলার কাজ শুরু হওয়ার কথা ছিল।
তিনি জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ফরিদা ইয়াসমিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা।
৬ মিনিট আগে
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে মাঠে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। সরকারের সিদ্ধান্ত মেনে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে সচেতনতামূলক প্রচার চালান তাঁরা...
৭ মিনিট আগে
নার্গিস বেগম বলেন, ‘রাহুতকাঠি বন্দরের ওই জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা থাকা সত্ত্বেও প্রশাসন আমাদের দোকানঘর উচ্ছেদ করেছে।’
২৩ মিনিট আগে
পুলিশের দাবি, এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে