
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টারলিংকের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। এ ছাড়া আবাসিক হল নির্মাণ, প্রতিটি হলে একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসককে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়াসহ আরও কয়েকটি বিষয় অঙ্গীকার করেন তিনি।
আজ শুক্রবার ফজলুল হক মুসলিম হলের মসজিদে জুমার নামাজের পর তিনি এসব অঙ্গীকার করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে আমি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর জন্য কাজ করেছিলাম। সেটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। আমরা যদি নির্বাচিত প্রতিনিধি হই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টারলিংকের সেবা আনতে পারব। এটির মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব।’
আবু বাকের মজুমদার আরও বলেন, ‘মাথাপ্রতি অনেক অল্প খরচ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভর্তুকির মাধ্যমে এটি (স্টারলিংকের সেবা) চালু করা সম্ভব। সেই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই এবং এর জন্য সুন্দর একটি আবাসনব্যবস্থা দরকার। ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড দরকার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আবাসন সমস্যা নিয়ে ডাকসুর এই জিএস প্রার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পাঁচটি আবাসিক ভবন করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় নয়, দেশের ৫০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিটগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কীভাবে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকে ছিল, এটা আমরা দেখেছি।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাব্যবস্থা নিয়েও কথা বলেন বাকের।
আবু বাকের মজুমদার বলেন, ‘কিছুদিন আগে আমার এক বান্ধবী বঙ্গমাতা ফজিলাতুন নেছা হলে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। প্রতিটি হলে, বিশেষ করে মেয়েদের হলে দুজন মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। যদি আমাদের নির্বাচিত করা হয়, তাহলে আমরা এ বিষয়টি নিশ্চিত করব। প্রতিটি হলে একজন এমবিবিএস ডাক্তারকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া এবং হলে মেয়েরা অনেক গাইনি জটিলতায় ভোগেন, আমরা সেটার জন্যও চিকিৎসক নিশ্চিত করব।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৩ ঘণ্টা আগে