মুন্সিগঞ্জ সদর উপজেলায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চর কিশোরগঞ্জ ও সদর রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চর কিশোরগঞ্জ মোল্লারচর এলাকার ওমর আলী (৬৫) ও একই উপজেলার মানিকপুর এলাকার আব্দুল বাতেন মাঝি (৬৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর আলী সকালে অন্য কৃষকদের সঙ্গে মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাঁকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অপরজন হলেন আব্দুল বাতেন। তিনি মুন্সিগঞ্জ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির কাজে আসলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক বলেন, ‘দুজনই প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে মৃত্যু হয়েছে। যাকে আমরা হিট স্ট্রোক বলি। এক বৃদ্ধ মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন। তাঁর সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। অপরজন মুন্সিগঞ্জ সদর রেজিস্ট্রি অফিসে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘আজকে আরও দুই নারী, এক শিশু ও অপর এক পুরুষ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ আছে।’

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে