
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়ায় সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবি মেডিকেল সেন্টারে প্রায় ১০ শিক্ষার্থীকে চিকিৎসা নিতে দেখা গেছে। জাবি মেডিকেল সেন্টার থেকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশি পাহারায় জাবি ভিসিসহ সিন্ডিকেট সদস্যরা প্রশাসনিক ভবন থেকে বের হয়ে নিরাপদে ক্যাম্পাস থেকে সরে যান। পরে ক্যাম্পাস ত্যাগ করা শুরু করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সব পুলিশ সদস্য ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। পুলিশ বের হওয়ার পর র্যাবের ৭টি দল টহল দিতে দেখা যায়।
এদিকে বিকেল চারটায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা থাকলেও বেশির ভাগ শিক্ষার্থী হলেই আছেন বলে জানা যায়। রাত আটটার দিকেও তাদের হলে দেখা যায়। তবে এর আগে কিছু কিছু শিক্ষার্থীকে ব্যাগ নিয়ে ক্যাম্পাস থেকে বের হতে দেখা গেছে।
উপস্থিত সংবাদকর্মীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে মুরাদ চত্বরে পুলিশের মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর জাবি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ৩৫ জনকে চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে দেখেছেন। তবে এই সংখ্যা আরও বেশি। তিনি ছাড়াও আরও একজন সাংবাদিক আহত হয়েছেন।
ক্যাম্পাস ত্যাগের সময় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘসময় অবরুদ্ধ থাকার পর আমরা ভিসি স্যারকে রেসকিউ করেছি। কোটা আন্দোলনকারীদের আমরা বারবার অনুরোধ করেছি তবুও তারা সরে যায়নি। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি। কেউ আহত হয়েছেন কিনা আমাদের কাছে ম্যাসেজ নেই।’
মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে আমাদের ধারণা শিক্ষার্থীরা তা করতে পারে না। বহিরাগতরা এসব থাকতে পারে।’

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র জনবলের সংকটসহ বিভিন্ন সমস্যায় ধুঁকছে। ফলে স্থানীয় জনগণ এখান থেকে কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা
৩৪ মিনিট আগে
চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ
১ ঘণ্টা আগে
মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
৩ ঘণ্টা আগে