Ajker Patrika

ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৯: ৪৯
ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিপুলসংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এখনো বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা গেছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে আসার চেষ্টা করায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ চিত্র দেখা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভকারীরা এখনো অবস্থান করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভকারীরা এখনো অবস্থান করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

এর আগে আজ দুপুর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত