
গোলাপবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সমাবেশ ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। তবু জননিরাপত্তার স্বার্থে শহরজুড়ে ২০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান হারুন-অর-রশীদ।
শনিবার রাজধানীর নাইটিঙ্গেল মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির লোকজন শান্তিপূর্ণভাবে সমাবেশে যেতে পারছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তায় প্রচুর পুলিশ কাজ করছে। ঢাকা শহরের প্রতিটি এলাকায় পুলিশ ঘোরাঘুরি করছে। কোথাও কোনো ঝামেলা নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে। বিএনপির যে মিছিল যাওয়ার কথা, সেটিও ভালোভাবে মাঠে গেছে। কোথাও কোনো ঝামেলা নাই। যানজট নাই।’
নয়াপল্টন সড়ক বন্ধ থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে। সমাবেশটি হচ্ছে গোলাপবাগ মাঠে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমাদের সামনে বাংলাদেশ ব্যাংকসহ অনেক স্থাপনা আছে তাই। তবে আপনারা যেতে পারবেন।’
গোলাপবাগ মাঠের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গোলাপবাগ তো আমরা অনুমতি দিয়ে রেখেছি। সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে।’
বিএনপির সমাবেশ অবৈধ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজটি হচ্ছে তাদের সমাবেশটা সুন্দর করার জন্য যা যা নিরাপত্তা দেওয়া দরকার, শান্তিপূর্ণ করার জন্য সেটা আমরা করছি।’
জনসমাবেশের জন্য ২০ হাজারের বেশি পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু নিরাপত্তার জন্য। কোথাও যানজট-বিশৃঙ্খলা নাই।’
যানবাহনের সংখ্যা কম এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘শনিবার মানুষ চলাচল কম করে। বিএনপির পার্টি অফিসের সামনে যে ঘটনা ঘটছে, যে উত্তেজনা ছিল, তার মানে যাদের কাজ কাম নেই তারা বের হয় নাই।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৩১ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে