নয়া পল্টন

‘৫০ ফুট চওড়া সড়কের ৩০ ফুটই অবৈধ দখলে’
হকারদের মানবিক দিক বিবেচনা করে এবং সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে মতিঝিল এলাকায় অফিস টাইমের পর ‘নাইট মার্কেট’ এবং শুক্র-শনিবার ছুটির দিনে ‘হলিডে মার্কেট’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি, ছাত্রদলে ১১ হল ভিপি ও জিএস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটল। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে এবং হল সংসদের একঝাঁক নেতা ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার শিশু নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর ভোরে অভিযান চালিয়ে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

পাঁচ দাবিতে পল্টন মোড়ে জামায়াতসহ আট দলের গণসমাবেশ শুরু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আট দলের গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ সঞ্চালনা করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।











