
রাজধানীর উত্তরায় মাইক্রোবাসে ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন হাবিবুর রহমান ওরফে রাজিব (৪১) ও মো. পলাশ (২৭)।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
মো. পারভেজ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার জসীম উদ্দীন এলাকায় গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ হাবিব ও পলাশ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও মাদক কারবারের ৩৬ হাজার জব্দ করা হয়েছে।
এএসপি পারভেজ রানা বলেন, গ্রেপ্তার হওয়া চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মাইক্রোবাসের মধ্যে সুকৌশলে বহন করে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় কারবার করে আসছিল।
ওই মাদক কারবারিরা হলেন চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান ও সাতগাড়ি গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে পলাশ।
র্যাব কর্মকর্তা পারভেজ বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২২ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
১ ঘণ্টা আগে