
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেটের লাইন টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে অলিউর রহমান (২১) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত অলিউর রহমান ফেনী জেলার পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। ফকিরাপুল ১ নম্বর গলিতে ভাড়া থাকতেন তিনি এবং ইন্টারনেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
হাসপাতালে অলিউরের সহকর্মী মো. সুমন জানান, অলিউর একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন। দুপুরে মতিঝিলের দিলকুশায় ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মো. ফারুক জানান, আজ দুপুরের দিকে ওই যুবককে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
২৪ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে...
২৫ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
৩৪ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে