
যৌতুকের মামলায় কারাগারে থাকা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
প্রিন্স মামুনের আইনজীবী পলাশ চৌধুরী রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মো. ইয়াউর রহমান আদালতে প্রিন্স মামুনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের ওপর আজ শুনানির দিন ধার্য ছিল। প্রিন্স মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে প্রিন্স মামুনের আইনজীবী জামিনের আবেদন করেন এই মামলায়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর ভাটারার বাসায় প্রিন্স মামুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তাঁর স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনার ব্যবহৃত একটি শাড়ি সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি ওই ঘটনার জন্য স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করে বক্তব্য দেন।
লাইভটি দেখে মোহনা, তাঁর মা, স্বজন ও মামুনের বাবা-মা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা করেন।
আত্মহত্যার চেষ্টা একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে দণ্ডবিধির ৩০৯ ধারায়।
এর আগে একই দিন সকালে এক কোটি টাকা যৌতুক দাবি এবং যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রিন্স মামুনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন মোহনা। ওই মামলায় গ্রেপ্তারের পর তাঁকে গত শুক্রবার কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহের নান্দাইলে ১৬ বছর বয়সী এক কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান (৩৬) নামে এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান...
১ ঘণ্টা আগে
মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র্যাব-৭।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে এসব চুরি হয়। চোরেরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার বাসনপত্র এবং প্রণামির বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে...
৩ ঘণ্টা আগে