
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে আবার পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সেখানে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সড়কে বসে প্রতিবাদ জানাতে দেখা গেছে তাঁদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই তাঁদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে গাড়ি থেকে নেমে তাঁরা সড়কে বসে পড়েন।
এর আগে শ্রীমঙ্গলে বাধার মুখে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডার পর বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন তাঁরা।
এর আগে ১৪৪ ধারা জারির মধ্যেই আজ বুধবার বেলা ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে।
পরে শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা-কন্যা ভাস্কর্য এলাকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।

কুষ্টিয়ার দৌলতপুরে অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমন (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৮ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৭ মিনিট আগে