
পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে শেরপুরেও ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সমিতির শেরপুর জেলা শাখা। আজ মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সমিতির দাবিগুলো হলো—অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন করা, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা রাখা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল মওকুফ করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনরত অ্যাম্বুলেন্সকেও টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি আদায়ে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে ধর্মঘট চলবে।
নেতারা আরও বলেন, আমাদের দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত, যার প্রভাব পড়ছে জরুরি রোগী পরিবহনসেবায়। আমরা ২৪ ঘণ্টা কাজ করি, রোগীদের সেবা দিচ্ছি। করোনা মহামারির সময়েও রোগীদের জন্য নিরলসভাবে কাজ করেছি। আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাই।
এ সময় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার সদস্য আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
৫ মিনিট আগে
আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
৬ মিনিট আগে
গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
১০ মিনিট আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে