
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বেলা ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ডেইরি গেটে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধঘণ্টা পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পরে শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে।
দুপুর দুইটার দিকে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার সরকারি কলেজ, মীর্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারি কলেজ ও হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পর তারা ক্যাম্পাসে মিছিল করে বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে এ জন্য তারা বিভিন্ন ফটকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ছাত্রলীগ ও বহিরাগতরা গত রাতের মতো হামলা চালাবে। সে জন্য আমরা ক্যাম্পাসের সকল গেটে অবস্থান নেই। কোনোভাবেই তাদের আর ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।’
মেঘ আরও জানান, এখনো বিভিন্ন হাসপাতালে প্রায় ১০-১৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসাধীন। তাদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর অবস্থা গুরুতর। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন বলে জানান।

চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
৩৩ মিনিট আগে