
চট্টগ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহতের ঘটনার মামলায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম কামরুন নাহার রুমির আদালতে এ আবেদন করা হয়। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। গ্রেপ্তার সান্টু মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।
উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়, সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি সহোদর।

নওগাঁর মাঠজুড়ে এখন আমন ধানের সবুজের সমারোহ। পরিচর্যা ও আবাদে দিনরাত ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। তবে আমনের এই ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের পকেট কাটছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী...
২ মিনিট আগে
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারের (২২) বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল রাতে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
৪ মিনিট আগে
খুলনা নগরীতে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাগায় তিনি রক্ষা পেয়েছেন।
৯ মিনিট আগে
শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার একটি গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।
২৪ মিনিট আগে