রাজধানীর মিরপুর থানায় করা আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অন্য যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।
আজ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর থানা এলাকায় মিরপুর আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. তরিকুল ইসলাম।
শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০-এ মিছিলে অংশ নেয় শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন বিকেলে সে গুলিবিদ্ধ হয়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করে।
এ ঘটনায় পরে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। সালমান এফ রহমান এ মামলার ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, আতিকুল ইসলাম ২০ নম্বর ও জসিম ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এই চারজন আটক হন। পর্যায়ক্রমে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
৫ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
২০ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২৫ মিনিট আগে