
কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর কাছ থেকে তাঁর ২৭ দিন বয়সী শিশুকে অপহরণ করে নিয়ে গেছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর অনুমান ১২টার সময় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করা গেলেও আফসা আক্তার নামে শিশুটির এখনো কোনো খোঁজ মেলেনি।
ভুক্তভোগী নারী আকলিমা আক্তার (২৮)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির অটোচালক মো. কামাল হোসেনের স্ত্রী।
ভুক্তভোগী নারীর ভাই শাহনুর আলম বলেন, আকলিমা তাঁর শিশুকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। শাহনুর আরও বলেন, ‘হাসপাতাল গেটে পৌঁছানোর পর দু-তিনজন লোক এখানে ভালো ডাক্তার নেই অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে হলে আপনি আমাদের সাথে ডাক্তারের চেম্বারে আসুন—এসব কথা বলে মা ও মেয়েকে শয়তানের নিশ্বাস শুকিয়ে হাসপাতালসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়ে যায়। ওই দিন বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতিসংলগ্ন সাবের বাজার এলাকায় সড়কের পাশে আকলিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেন। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ আকলিমাকে উদ্ধার করে। খবর পেয়ে আকলিমাকে দেবিদ্বার হাসপাতালে ভর্তি করি আমরা। কিন্তু এখন পর্যন্ত আকলিমার ২৭ দিন বয়সী শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দেবিদ্বার থানায় অভিযোগ করা হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাগর বড়ুয়া বলেন, ‘আমরা দেবিদ্বার হাসপাতালের সামনের এবং ময়নামতি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। এখনো তেমন কোনো ক্লু পাইনি, শিশু উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে শিশুটি অপহৃত হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভুক্তভোগী নারীকে গতকাল বিকেলে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়ি সন্ধ্যার পর থানায় এনে স্বামী ও ভাইকে বুঝিয়ে দেন। তবে শিশুটিকে পাওয়া যায়নি। কামাল ও আকলিমা দম্পতির এটাই প্রথম সন্তান। কামালের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর উভয়েরই দ্বিতীয় সংসার এটি। আমাদের দুটি টিম শিশুটিকে উদ্ধারে এবং ঘটনা অনুসন্ধানে মাঠে কাজ করছে। পথে পথে সিসিক্যামেরা ফুটেজও চেক করা হচ্ছে। তদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাবে না।

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।
৫ মিনিট আগে
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ঘটনার পরদিন ১ মার্চ রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় অবহেলা...
৫ মিনিট আগে
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন।
৩৬ মিনিট আগে