
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা গ্রামে আগুনে পুড়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের বসতঘর। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসান।
কাজী আতিকুর রহমান বর্তমানে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির অন্য বাসিন্দারা আতিকুর রহমানের বসতঘর থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের ভেতরের মূল্যবান সব মালামাল পুড়ে যায়।
বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান জানান, তাঁরা দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন, আতিকুর রহমানের ঘরের সামনের রুম থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এই সময় আতিকুর রহমানের বৃদ্ধা মা ও তাঁর পরিবারের সদস্যদের চিৎকারে ছুটে গিয়ে আশেপাশের লোকজনসহ আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ততক্ষণে ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা দেই। রাস্তা ভাঙা থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, ইউএনওর বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, ‘আমি আমার কর্মস্থলে ছিলাম। বাড়ি থেকে আমার আত্মীয়রা মুঠোফোনে জানায়, আমার থাকার টিনসেডের বসতঘরটিতে আগুন লেগেছে।’ তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা, ভাবি ও ছোট বাচ্চারা ছিলেন। সামনের রুমে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সব মালামাল পুড়ে যায়।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামটি বর্ষা মৌসুমে কয়েক হাজার অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। বক, পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির পাখি সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ি ও আশপাশের গাছে বাসা বেঁধে ছানা লালন করছে। স্থানীয়রা পাখি রক্ষায় সচেষ্ট, প্রশাসনও উদ্যোগের কথা জানিয়েছে।
১১ মিনিট আগে
সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানাপিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তুটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাড়ির পাশ থেকে মমতাজ (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
২৬ মিনিট আগে