ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাড়ির পাশ থেকে মমতাজ (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদের গলি এলাকায় জালাল মিয়ার বাড়ির ভাড়াটে মমতাজের মরদেহ একটি চাদর দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে মরদেহের হাতে কামড়ের চিহ্ন, পাশে জুতা ও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
জানা গেছে, মমতাজ স্বামীর সঙ্গে খোলামোড়া মডেল টাউন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি স্বামী তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি বড় বোন খুশী ও ভগ্নিপতি ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকায় বসবাস করছিলেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
একই তথ্য জানান বাড়ির আরেক ভাড়াটে ইমরান।
সৎমা সাহিদা খাতুন জানান, বড় বোন গ্রামের বাড়িতে যাওয়ায় মমতাজ বাসায় একাই ছিলেন। সম্পর্ক করে বয়সে ছোট এক যুবককে বিয়ে করায় পরিবারের অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তাঁদের ধারণা, মমতাজকে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
৭ মিনিট আগে
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি/এসিল্যান্ড) ও সাব-রেজিস্ট্রারের পদ দুটি শূন্য রয়েছে। কোনো স্থায়ী কর্মকর্তা পদায়িত না হওয়ায় উপজেলার ভূমি-সংক্রান্ত ও সাধারণ জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন দূর-দুরন্ত থেকে আসা...
১১ মিনিট আগে
গোপালগঞ্জের ডেমাকইড় বিলে মাছের পোনা অবমুক্ত ও জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের আশপাশের এলাকায় গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজসংলগ্ন এ বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।
১৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে কয়েক দিনের টানা ও ঘন বর্ষণে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কাঁচা মরিচের দাম কেজিতে উঠে গেছে ২৪০ টাকায় বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
৪০ মিনিট আগে