ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সিংগুরা গ্রামের মো. বিল্লাল মিয়ার মেয়ে রুজাইনা আক্তার (২) এবং দরশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোহান (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিংগুরা গ্রামে রুজাইনার মা রোজিনা আক্তার মেয়েকে বাড়ির উঠানে রেখে টিউবওয়েলের কাছে থালা-বাসন ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে রুজাইনাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দরশা গ্রামের নোহান গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
৬ মিনিট আগে
খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সদস্য মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান...
৯ মিনিট আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৯ মিনিট আগে
দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
২৬ মিনিট আগে