
সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তু উদ্ধার করা হয়। রূপ মিয়া ওরফে রুক্কিয়া (৫০) এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান মাদকবিরোধী সংগঠনের স্থানীয় যুবকেরা। মাদক খোঁজাখুঁজির একপর্যায়ে প্রাচীন লোহার বস্তুটিও দেখতে পান তাঁরা। পিলারের একদিকে দুটি তার রয়েছে এবং এর গায়ে ইংরেজিতে খোদাই করে লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। বস্তুটি উদ্ধারের পর দৌলতপুর গ্রামের একজনের হেফাজতে রাখা হয়। পরে বিষয়টি শাল্লা থানা-পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ পিলারটি থানা হেফাজতে নিয়ে যায়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. নূরুল হক বলেন, দৌলতপুর গ্রামে যুবকদের নেতৃত্বে মাদকবিরোধী একটি সংগঠন আছে। গতকাল রাতে যুবকেরা মাদকসম্রাট রূপ মিয়ার বাড়িতে যান মাদক উদ্ধারের জন্য। মাদকের খোঁজ করতে গিয়ে তাঁরা ওই পিলারের দেখা পান। পরে বিষয়টি পুলিশকে জানালে হেফাজতে নেন তাঁরা।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, রূপ মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলাও আছে। তাঁর বসতবাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা পিলারটি উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ লোহাজাতীয় বস্তুটি থানায় নিয়ে আসে। পিলারটি থানা হেফাজতেই আছে। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে