Ajker Patrika

কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্য। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তে পৃথক অভিযানে ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

আজ রোববার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি, ফেসওয়াশ, বেবি পাউডার, অলিভ অয়েল, নবরত্ন তেল, বডি লোশন, সাবান, ডেরোবিন ক্রিম, ফুচকা, বাজি, গরু ও চকলেট জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত