
সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজ করার সময় ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে বুকে আঘাত পেয়ে খাইরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাড়ে চার বছর ধরে সৌদি আরবে থাকা খাইরুলের মৃত্যুতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নিজ গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত খাইরুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। পরিবারের অসচ্ছলতা দূর করার আশায় প্রায় সাড়ে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন খাইরুল। কাজের একপর্যায়ে হঠাৎ একটি ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে এসে তাঁর বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় খাইরুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খাইরুলের প্রতিবেশী এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘সৌদি আরবে খাইরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারটি খুবই অসহায় অবস্থায় রয়েছে।’
খাইরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
৬ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
১৪ মিনিট আগে
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
১৭ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
১৭ মিনিট আগে